১। প্রাচীনকালে এ দেশের মানুষের প্রধান উপজীবিকা কী ছিল?
উত্তর : প্রাচীনকাল থেকেই এ দেশের মানুষের প্রধান উপজীবিকা ছিল কৃষি।
২। কোন যুগে জনসংখ্যাজনিত কোনো সমস্যা ছিল না?
উত্তর : প্রাচীন ও মধ্যযুগে জনসংখ্যাজনিত কোনো সমস্যা ছিল না।
৩। বাংলার অর্থনীতিতে স্বর্ণযুগ ছিল কোন যুগে।
উত্তর : মুসলমান যুগ ছিল বাংলার অর্থনীতির স্বর্ণযুগ।
৪। প্রাচীন বাংলার সবচেয়ে মূল্যবান রপ্তানি জিনিস কী ছিল?
উত্তর : সবচেয়ে মূল্যবান রপ্তানি জিনিস বাংলার মসলিন।
৫। এ দেশের মানুষ কতবার মুসলিম শাসনের অধীনে ছিল?
উত্তর : এ দেশের মানুষ প্রায় সাড়ে পাঁচ শ বছর মুসলিম শাসনের অধীনে ছিল।
৬। কোন যুগে বাংলায় মহাজনী ব্যবসার বিকাশ ঘটে?
উত্তর : মুসলিম যুগে বাংলায় মহাজনী ব্যবসার বিকাশ ঘটে।
৭। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তর : একটি দেশের ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, মাটি, জলবায়ু, নদ-নদী এবং খনিজ, বনজ, প্রাণিজ প্রভৃতি প্রাকৃতিক সম্পদের সম্মিলিত প্রভাবে সৃষ্ট পারিপার্শ্বিক অবস্থাকে সে দেশের প্রাকৃতিক পরিবেশ বলে।
৮। বাংলাদেশের মাঝামাঝি দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর : বাংলাদেশের মাঝামাঝি দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
৯। বাংলাদেশের অর্থনীতি কী?
উত্তর : বাংলাদেশের কৃষি, শিল্প ও সেবা খাতের সাথে সম্পৃক্ত কার্যক্রমই হলো বাংলাদেশের অর্থনীতি।
১০। অর্থনীতির কাঠামো কী?
উত্তর : যেসব খাত-উপখাতের ওপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি গড়ে ওঠে, সেসব খাত-উপখাতকে অর্থনীতির কাঠামো বলে।
১১। সেবা কাকে বলে?
উত্তর : মানুষের অভাব পূরণে সক্ষম অবস্তুগত অর্থনৈতিক কর্মকাণ্ড, যার বিনিময় মূল্য আছে তাকে সেবা বলে। যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, মানুষের অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য আছে, তাকে সেবা বলে।
১২। গ্রামীণ খাত কাকে বলে?
উত্তর : গ্রামীণ জনগণের অর্থনৈতিক কার্যাবলির সমষ্টি হলো গ্রামীণ খাত।
১৩। মাথাপিছু আয় কাকে বলে?
উত্তর : জনপ্রতি আয়কে মাথাপিছু আয় বলা হয়।
১৪। ভৌগোলিক পরিবেশ বলতে কী বোঝানো হয়?
উত্তর : ভৌগোলিক পরিবেশ বলতে পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়, যেখানে মানুষ বসবাস করে।
১৫। মৃত্তিকা কী?
উত্তর : ভূ-পৃষ্ঠের উপরিভাগ যে পদার্থ দ্বারা আবৃত থাকে, তাকে মৃত্তিকা বলে।
১৬। পরিবেশ কী?
উত্তর : যে পারিপার্শ্বিক অবস্থা তথা বিভিন্ন উপাদান, শক্তি, বস্তুসমূহ মানুষসহ সব প্রাণীর জীবনযাত্রাকে প্রভাবিত ও পরিবর্তিত করে, তাকেই পরিবেশ বলে।
১৭। প্রাকৃতিক পরিবেশ কী?
উত্তর : প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপাদান ও শক্তির সংমিশ্রণে মানুষের পারিপার্শ্বিক যে অবস্থা তৈরি হয়, তাই হলো প্রাকৃতিক পরিবেশ।
১৮। সামাজিক পরিবেশ কী?
উত্তর : মানুষের দ্বারা সৃষ্টি ও নিয়ন্ত্রিত পরিবেশই হলো সামাজিক পরিবেশ।
১৯। ভারতের ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর : ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য যথাক্রমে ৩,৭১৫ কিলোমিটার এবং ২৮০ কিলোমিটার।
২০। বাংলাদেশের জলবায়ু কেমন?
উত্তর : বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন।
২১। সামাজিক অবকাঠামো কাকে বলে?
উত্তর : যেসব সামাজিক বুনিয়াদ বা বিষয়াদি সমাজ বিনির্মাণে কিংবা সমাজ কাঠামো গঠনে উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে, সেগুলোকে সামাজিক অবকাঠামো বলা হয়।
২২। অর্থনৈতিক অবকাঠামো কাকে বলে?
উত্তর : অর্থনৈতিক অবকাঠামো বলতে আমরা ভৌত কাঠামোকে বুঝে থাকি, যার প্রত্যক্ষ উপস্থিতি আমাদের অগ্রগতিতে অবদান রাখে।
২৩। বেসরকারি খাত কাকে বলে?
উত্তর : যেসব খাত ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়, যেসব খাতকে বেসরকারি খাত বলে।
২৪। সরকারি খাত কাকে বলে?
উত্তর : যেসব শিল্পকারখানা, ব্যাংক, বীমা, ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠান সরকারি মালিকানাধীনে থাকে এবং সরকারি উদ্যোগে পরিচালিত হয়, সমষ্টিগতভাবে সেগুলোকে সরকারি খাত বলা হয়।
0 Reviews:
একটি মন্তব্য পোস্ট করুন